ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/০৯/২০২৬ ৪:১৩ পিএম

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে গোসল করতে নেমে দুই কিশোর নিখোঁজ হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জেটিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ দুই কিশোর হলো— শাহপরীরদ্বীপ উত্তরপাড়া এলাকার মোহাম্মদ উল্লাহর ছেলে মোহাম্মদ নিশান (১২) এবং একই এলাকার কেফায়েত উল্লাহর ছেলে আরজিন (১০)।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে দুই কিশোর জেটিঘাটসংলগ্ন নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও জেলেরা ঘটনাস্থলে গিয়ে নদীতে তাদের খোঁজ শুরু করেন। পরে কোস্ট গার্ডের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন। কোস্ট গার্ডের সদস্যরা নাফ নদীর বিভিন্ন অংশে নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালান। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।

এদিকে, তাদের নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সনজীব কান্তি নাথ বলেন, দুই কিশোর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের উদ্ধারে স্থানীয় লোকজন ও কোস্ট গার্ডের সদস্যরা নাফ নদীতে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন

পাঠকের মতামত

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

‎দীর্ঘ সময় বন্ধ থাকার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ...

অর্থাভাবে থেমে যায়নি চিকিৎসা, অসহায় প্রসূতির পাশে মানবিক চিকিৎসক উখিয়ার রুমি

আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন কক্সবাজারের চিকিৎসক ডা. আরিফা মেহের রুমি। সংকটাপন্ন এক প্রসূতির পাশে ...

হলদিয়া পালংয়ের প্রশাসক পদে আলোচনায় এম. মনজুর আলম

রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং জনপ্রতিনিধি হিসেবে জনসম্পৃক্ততার কারণে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ...

বোমা আতঙ্কে ট্রেনের যাত্রা বন্ধ, তল্লাশিতে মিলল ৬৭০০ পিস ইয়াবা

বোমাসদৃশ বস্তু থাকার সন্দেহে থামানো হয়েছিল কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের যাত্রা। পরে ট্রেনটির ...