প্রকাশিত: ২৮/০৫/২০১৭ ২:০৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২৮ পিএম

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি::

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বন্য হাতির আক্রমণে এক রাবার বাগান শ্রমিক নিহত হয়েছে। নিহতের নাম আবদুস সোবাহান (৪৯)। তিনি বাইশারী ইউনিয়নের ডলুরঝিরি গ্রামের মিয়া খাঁনের ছেলে। রবিবার (২৮ মে) ভোররাতে সেহেরী খেয়ে রাবার বাগানে কাজ করতে যাওয়ার পথে বন্য হাতির আক্রমণে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই কৃঞ্চ কুমার দাশ জানিয়েছেন- খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত ব্যাক্তি স্থানীয় মোতাহের বিল্লাহ চৌধুরী (সবুজ মিয়া) রাবার বাগানে শ্রমিক হিসেবে কাজ করতো। এ ব্যাপারে অপমৃত্যু মামলা রুজু করা হবে।

পাঠকের মতামত

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...

উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ ও দায়িত্ব হস্তান্তর

সাংবাদিকতায় ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার প্রত্যয় নিয়ে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ...
Single Page Footer