ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১/০৩/২০২৬ ৯:৪৯ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাজার নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে পরিচালিত এই অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ইতুর নেতৃত্বে বেলা ১২টার দিকে বাজার এলাকায় এই ঝটিকা অভিযান শুরু হয়। অভিযানে বাজারের প্রধান প্রধান ব্যবসা প্রতিষ্ঠানসহ মোস্তাক আহমদের মালিকানাধীন পেট্রোল পাম্পে নিবিড় তদারকি চালানো হয়।

তদন্তকালে বেশ কিছু অনিয়ম পরিলক্ষিত হওয়ায় তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য কারণগুলো হলো,  অনেক দোকানে সরকার নির্ধারিত মূল্যের তালিকা প্রকাশ্যে ঝুলিয়ে রাখা হয়নি, সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ও ভেজাল পণ্য বিক্রির প্রমাণ পাওয়া, ব্যবসায়িক বৈধ কাগজপত্র ও লাইসেন্সে অনিয়ম পাওয়া গেছে।

​অভিযান চলাকালে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

​এদিকে প্রশাসনের এই কঠোর পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ ও সচেতন মহল। তারা জানান, অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে এবং সাধারণ ভোক্তাদের প্রতারণার হাত থেকে বাঁচাতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা জরুরি। প্রশাসনের এমন উদ্যোগে বাজারে স্বস্তি ফিরবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer