প্রকাশিত: ০৫/০৯/২০১৬ ১১:২৫ এএম

Tofail-Ahomed-Nikonchariখিয়া নিউজ ডেস্ক::

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান তোফাইল আহমদ জামিনে মুক্ত হয়েছেন । জামিন নিশ্চিত হওয়ার পর কক্সবাজার কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয় । অনেকটা গোপনেই বান্দরবান বিচারিক হাকিমের আদালতে এবং অপর একটি মামলায় কক্সবাজার বিচারিক হাকিমের আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান তোফাইল । শ্যালক রাকিব উদ্দিন রবিবার তোফাইলের জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। রামুর বৌদ্ধ পল্লীতে হামলাসহ বিভিন্ন কারণে আলোচনার কেন্দ্র বিন্দুতে চলে আসে জামায়াত নেতা তোফাইল আহমদ নামটি । দীর্ঘ অনুপস্থিতির কারণে স্থানীয় সরকার মন্ত্রণালয় গত বছর উপজেলা চেয়ারম্যানের পদ থেকে তাকে বরখান্ত করে।
৭ মাস কারাভোগের পর তোফাইল মুক্তি পেয়ে প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছেন । তার পরিবারের পক্ষ থেকে তার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করা হলেও বর্তমানে তিনি কোথায় অবস্থান সে ব্যাপারে কিছুই জানানো হয়নি ।
চলতি বছরের ১২ জানুয়ারি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর একটি দল রাজধানীর সুন্দরবন হোটেলে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার বিরুদ্ধে মিরপুরের দারুচ্ছালাম থানায় তার বিরুদ্ধে সন্ত্রাস ও সাইবার অপরাধ দমণ আইনে দুটি পৃথক মামলা রুজু করা হয়। সুত্র: পাহাড়বার্তা

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer