ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/০৫/২০২৬ ৬:৪৭ পিএম

ভোলায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার সময় গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তকে উদ্ধার করে পুলিশ হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৯ মে) রাতে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর কলমি গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্তর নাম ইমাম সর্দার (৩৫)। তিনি দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর কলমি গ্রামের মজিদ সর্দারের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান।

ভুক্তভোগী নারী ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ইমাম সর্দার ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। শুক্রবার রাতে তিনি ওই নারীর বসতঘরের রান্নাঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় আত্মরক্ষার্থে গৃহবধূ ব্লেড দিয়ে ইমাম সর্দারের গোপনাঙ্গে আঘাত করেন। পরে চিৎকার করতে করতে ওই ব্যক্তি পালিয়ে যান।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ভুক্তভোগী নারী মামলা করেছেন। অভিযুক্ত ইমাম সর্দারকে আটক করে পুলিশ হেফাজতে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...