প্রকাশিত: ১৯/০৭/২০১৬ ৬:৫০ এএম , আপডেট: ১৯/০৭/২০১৬ ৮:১৪ এএম

dcউখিয়া নিউজ ডটকম::

জেলা প্রশাসক মোঃ আলী হোসেন বলেছেন, কক্সবাজার দুর্যোগের জন্য ঝুঁকিপূর্ণ স্থান। এখানে প্রতিনিয়ত মানুষ বন্যা ও ঘূর্ণিঝড়ের সাথে লড়াই করতে হয়। তাই সবার উচিত গাছের পরিচর্যা করা। বেশি বেশি করে গাছ লাগানো। কারণ দুর্যোগ মোকাবেলায় গাছই প্রকৃত বন্ধু। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের বিকল্প নেই। ফলজ, বনজ ও ওষুধী গাছ থেকে স্বাবলম্বী হওয়া সম্ভব। গতকাল (১৮ জুলাই) সকালে পাবলিক লাইব্রেরীস্থ শহীদ দৌলত ময়দানে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। জীবিকার জন্য গাছ, জীবনের জন্য গাছ এই প্রতিপাদই এবার মেলার মূল শ্লোগান। কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক আ,ক,ম শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেণ জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, বিভাগীয় বনকর্মকর্তা কেরামত আলী মল্লিক, মো: আলী কবির, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কানিজ ফাতেমা। এর আগে জেলা প্রশাসন চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। জেলা প্রশাসনের সহযোগীতায় অনুষ্ঠিত মেলায় ৩০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের  ষ্টল স্থান পায়।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer