প্রকাশিত: ২২/০৯/২০১৬ ৯:০৫ পিএম

নিউজ ডেস্ক::

জাতীয় পর্যায়ে সাঁতার প্রতিযোগিতায় অংশ নিতে ঢাকায় যাচ্ছে কক্সবাজারের ১৭ সাঁতারু। গতকাল বুধবার দুপুরে কক্সবাজার সদর উপজেলা পরিষদ দিঘিতে অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগিতা থেকে তাদের বাছাই করা হয়। বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতা ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’-এর কক্সবাজার জেলার বাছাই পর্বে তারা নির্বাচিত হয়।
সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আলী হোসেন। জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নৌবাহিনীর কমান্ডার এস এম মাহমুদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া, সুইমিং ফেডারেশনের সহসভাপতি আবদুল মান্নান, কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম রহিম উল্লাহ প্রমুখ।
চারটি ক্যাটাগরিতে (বিভাগে) অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নেয় ১২৫ জন ছেলে ও ১৯ জন মেয়ে। নির্বাচিত ১৭ জনের মধ্যে ৭ জন মেয়ে। তাদের একজন সাদিয়া আকতার (১৩) জানায়, বাড়ির পুকুরে সে সাঁতার শিখেছে।
আরেক সাঁতারু খালেকুজ্জামান (১২) জানায়, ঢাকায় গিয়ে দেশসেরা সাঁতারু হওয়ার চেষ্টা করবে সে। ১১-১২ বছর বিভাগে প্রথম স্থান অধিকার করেছে সে। তার বাড়ি রামু উপজেলার কাউয়াখোপ গ্রামে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer