প্রকাশিত: ০২/০৭/২০১৬ ১০:০৪ এএম

মুহাম্মদ জুবাইর::
টেকনাফ বঙ্গোপসাগরে পৃথকভাবে ঢেউয়ের আঘাতে নৌকা থেকে পড়ে ৩ জেলে পানিতে ভেসে যায়। পরে ১ জেলের মৃত্যুদেহ ও ২জনকে জীবিত উদ্ধারের খবর পাওয়া গেছে। মৃত ব্যক্তি টেকনাফ সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তুলাতুলী গ্রামের বকসু মিয়া সওদাগরের পুত্র আব্দুর রহিম (৪৮), ১ জুলাই জুমাবার ভোর ৩টায় তুলাতুলি ঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে মাছ শিকারে যাওয়ার সময় প্রচন্ড ঢেউয়ের আঘাতে নৌকা থেকে পড়ে যায়। সকাল ১১ টায় টেকনাফ সদরের হাবির ছড়া ঘাট থেকে তার লাশ উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে। একইদিন আসরের নামাজের পর জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। নৌকার মাঝি দক্ষিণ লেঙ্গুরবিলের আব্দুর রাজ্জাক জানান নুরুল বশরের মালিকানাধীন নৌকা নিয়ে ৬জন মাঝিমাল্লা প্রতিদিনের ন্যায় মাছ শিকারে যাওয়ার সময় আব্দুর রহিম (অতিরিক্ত) জেলে হিসাবে যাই। এ সময় নৌকার মাঝিও পড়ে গেলে সাঁতার কেটে পূণরায় নৌকায় ফেরৎ আসতে পারলেও আব্দুর রহিম ফেরত আসতে পারেনি। অপরদিকে মহেষখালীয়া পাড়া ঘাটে তজিল আহমদের মালিকানাধীন নৌকা থেকে পড়ে নৌকার মাঝি আব্দুর রহমান (৩৮) ফেরত আসে। ৩নং ওয়ার্ডের মেম্বার শাহ আলম সিকদার জেলের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...