প্রকাশিত: ২৩/০৭/২০১৬ ৯:১১ পিএম

teknaf-pic-23-7-1620160723152852এম.আবদুল হক, হ্নীলা :

টেকনাফে পুলিশ পৃথক অভিযান চালিয়ে অস্ত্র, কার্তুজ, কিরিছসহ রোহিঙ্গা ডাকাত ও ইয়াবাসহ এক ব্যবসায়ীকে আটক করেছে।পুলিশ সূত্রে জানা যায়, ২৩ জুলাই দিবাগত রাত ২ টার দিকে ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদে খবর পেয়ে একদল পুলিশ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা ক্যা¤প সংলগ্ন পাহাড়ে অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরী এলজি বন্দুক, কার্তুজ ও লম্বা কিরিছসহ শীর্ষ ডাকাত জকরিয়া প্রকাশ রশিদ উলাহকে (৩৫) গ্রেপ্তার করে। সে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের বি বকের বাসিন্দা মৃত হাবিবুল রহমানের পুত্র। আটককৃত ডাকাতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়।

অপরদিকে একদিন ভোর রাত সাড়ে ৩টার দিকে টেকনাফ থানার এস.আই আব্দুল মালেকের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার হ্নীলা পশ্চিম সিকদার পাড়া এলাকায় বসত বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার পিচ ইয়াবাসহ মৃত আব্দুল হকের পুত্র মোঃ আব্দুলাহকে (২২) আটক করে। পুলিশ জানিয়েছে, অভিযান পরিচালনা করতে গেলে বাড়ির লোকজন পুলিশের সাথে তর্কাতর্কি ও তলাশী চালাতে বাঁধা প্রদান করে। এঘটনায় আব্দুলাহর ভাই আব্দুর রহমান ও আব্দুর রহিমকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ অভিযানের সত্যতা নিশ্চিত করেন। ==

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer