প্রকাশিত: ১৯/০৬/২০১৬ ৭:৫৭ এএম , আপডেট: ১৯/০৬/২০১৬ ৭:৫৮ এএম

Coxs News Pic Absar 18 06 16নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের টেকনাফে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় নুরুল আবছার খোকন নামে আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার দুপুরে টেকনাফের নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। নুরুল আবছার খোকন (২৮) নাজিরপাড়া এলাকার এজাহার মিয়ার পুত্র এবং ইয়াবা গডফাদার নুরুল হক ভূট্টোর ভাই।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (তদš–) কবির হোসেন জানান, গত ১৩ মে টেকনাফের নাজিরপাড়া এলাকায় পেশাগত দায়িত্বপালনকালে ৫ সাংবাদিককে কুপিয়ে আহত করে ইয়াবা গডফাদার নুরুল হক ভূট্টোর নেতৃত্বে সন্ত্রাসীরা।

এ ঘটনায় ১৯ জনকে আসামি করে মামলা হয়েছে। ইতিমধ্যে মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল হয়েছে। ওই মামলার ৩ নম্বর আসামি নুরুল আবছার খোকন।
তদš– কর্মকর্তা এসআই কাঞ্চন কাšি– দাশ জানান, এ নিয়ে মামলার চার্জশিটভূক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হল।

প্রসঙ্গত, গত ১৩ মে পেশাগত দায়িত্বপালনকালে টেকনাফে নাজিরপাড়ার হামলার শিকার হন সময় টিভির জেলা প্রতিনিধি সুজাউদ্দিন রুবেল, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি তৌফিকুল ইসলাম লিপুসহ ৫ সাংবাদিক।

পাঠকের মতামত

 

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...