প্রকাশিত: ২৬/০৬/২০১৬ ২:৩৮ পিএম

IMG_20160626_144050ছৈয়দুল আমিন চৌধুরী, টেকনাফ::
টেকনাফ ২ বিজিবির জওয়ানরা হ্নীলা জাদিমুরা নাফ নদী এলাকায় অভিযান চালিয়ে ৫৮ হাজার পিস মরন নেশা ইয়াবা বড়ি উদ্ধার করেছে। ২৬ জুন দিবাগত রাত পৌনে ১১ টার দিকে নিজস্ব গোয়েন্দা সংস্থার সংবাদের ভিত্তিতে দমদমিয়া বিওপির জওয়ানরা উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে এসব ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছে। উদ্ধার ইয়াবার বাজার মূল্য ১কোটি ৭৪ লক্ষ টাকা বলে জানা যায়। পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় এসময় কাউকে আটক করা সম্ভম হয়নি।
২বিজিবির অধিয়ানক লে. কর্নেল আবুজার আল জাহিদ সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন- উদ্ধার ইয়াবা সমুহ ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে যা পরবর্তিতে উর্ধতন কর্তৃপক্ষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের নিয়ে ধ্বংস করা হবে।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer