প্রকাশিত: ০৬/০৮/২০১৬ ৯:৩১ পিএম

উখিয়া নিউজ ডটকম::

কক্সবাজারের টেকনাফে পুলিশের অভিযানে ৩ মানব পাচারকারীকে আটক করা হয়েছে। শনিবার ভোর রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, টেকনাফ সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকার আমির হোসেনের ছেলে ছৈয়দ আলম (৩৫), একই এলাকার আব্দুল মাজেদের ছেলে মোঃ আলমগীর (৩৮) ও আব্দুর রহমানের ছেলে মোঃ জামাল (৪০)।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মজিদ জানান, শনিবার ভোর রাতে থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাজী আব্দুল মালেকের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সাবরাং কাটাবনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

তবে দীর্ঘদিন ধরে এরা অবৈধ সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে থানায় মানব পাচারের মামলা রয়েছে। তবে দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশ তাদের আটক করতে সক্ষম হয় এবং সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer