প্রকাশিত: ১১/০৮/২০১৬ ১:৪৭ পিএম
ছৈয়দুল আমিন চৌধুরী, টেকনাফ::
টেকনাফে আবহাওয়ার সংকেত উপেক্ষা করে বঙ্গোপসাগরের মাছ শিকার করতে যাওয়া জেলের লাশ ২৪ঘন্টা পর উদ্ধার করা হয়েছে।  ১১আগষ্ট সকাল পৌনে ১১টারদিকে বঙ্গোপসাগরের ইনানী বীচ উপকূল থেকে নিখোঁজ জেলে সাইদ আহমদের মৃতদেহ উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে দাফনের জন্য বাড়িতে আনা হচ্ছে। আজ বিকেলে স্থানীয় গোরস্থানে দাফন করা হতে পারে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।উল্লেখ্য গত ১০আগষ্ট সকাল ১১টারদিকে উপজেলার উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের আচারবনিয়া গ্রামের মৃত আবুল কাশেম ফকিরের পুত্র মাহমুদুল হাসানের মালিকানাধীন ফিশিং নৌকা নিয়ে শামলাপুরের পশ্চিমে বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় স্থানীয় আজিম উল্লাহ ফকিরের পুত্র মোহাম্মদ সাইদ (২৬) নৌকা থেকে পড়ে ডুবে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান-চলমান আবহাওয়ার ৩নং সতর্কতা সংকেত উপেক্ষা করে মালিক সাগরে মাছ শিকারের জন্য পাঠালে এঘটনা ঘটে। নিহত জেলে ২সন্তানের জনক। .

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer