প্রকাশিত: ১৪/০৭/২০১৬ ৭:২১ এএম
FormatFactoryPicture
বন্দুকযুদ্ধে’ নিহত ২ ডাকাত

উখিয়া নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে দুই ডাকাত দলের ‘বন্দুকযুদ্ধে’ ২ জন ডাকাত নিহত হয়েছে। বুধবার রাত ১টার দিকে টেকনাফ উপজেলার দমদমিয়ার ১৪নং ব্রিজ সংলগ্ন পাহাড়ি এলাকায় এই ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। নিহতদের তাৎক্ষনিক পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আব্দুল হাকিম ডাকাত দলের সঙ্গে একই এলাকার নুরুল হাকিম প্রকাশ শিয়াইল্যা ডাকাত দলের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী ‘বন্দুকযুদ্ধে’ ঘটনাস্থলেই ২ জন ডাকাত নিহত হয়। খবর পেয়ে টেকনাফ থানা পুলিশ ঘটনাস্থল থেকে ২ জনের লাশ উদ্ধার করে। এ সময় ২টি বন্দুক উদ্ধার করা হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, খবর পেয়ে টেকনাফ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ২ জনের লাশ উদ্ধার করা হয়। লাশ টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের পাঠানো প্রস্তুতি চলছে। ‘বন্দুকযুদ্ধে’ জড়িতদের আটকে অভিযান চালাচ্ছে পুলিশ।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer