প্রকাশিত: ০৫/০৯/২০১৬ ৭:৫৪ এএম
dordorউখিয়া নিউজ ডটকম::
টেকনাফ সড়কের দমদমিয়ায় চাঁদের গাড়ি উল্টে ১২ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে আশংকাজনক চারজনকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে। আজ রবিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টেকনাফ থেকে হ্নীলাগামী যাত্রী বোঝাই একটি চাঁদের গাড়ি (জিপ) হ্নীলা দমদমিয়া ন্যাচার পার্ক সংলগ্ন ব্রীজ এলাকায় অপরদিক থেকে আসা গাড়িকে সাইড দিতে গিয়ে উল্টে যায়। এসময় স্থানীয়রা এগিয়ে এসে আহত ১২ যাত্রীকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. প্রণয় রুদ্র আহতদের মধ্যে হ্নীলা নয়াপাড়া শরনার্থী ক্যাম্পের আমির হোসেনের ছেলে সুলতান, সোনা মিয়ার ছেলে সামশুল আলম, আলী আহমদের ছেলে শফিক আলম ও স্থানীয় সলিমসহ চার জনকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
এছাড়া আহত ৮ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ হাসপাতালের সহকারী চিকিৎসক ইসকান্দর মির্জা। উল্টে যাওয়া চাঁদের গাড়ির অধিকাংশ যাত্রী টেকনাফ স্থল বন্দরের শ্রমিক ছিল বলে জানা গেছে।    –

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer