প্রকাশিত: ১৬/০৭/২০১৬ ৭:২০ পিএম , আপডেট: ১৬/০৭/২০১৬ ৭:৪৫ পিএম

উখিয়া নিউজ ডটকম::

কক্সবাজারের টেকনাফে চান্দের গাড়ীর নিচে পিষ্ট হয়ে তসলিমা আক্তার (৯) নামে এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে টেকনাফ-বাহারছড়া সড়কের পল্লান পাড়া এলাকার (উপজেলা চেয়ারম্যানের বাসার সামনে) এ দুর্ঘটনা ঘটে।

নিহত তসলিমা টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকার জাফর আলমের মেয়ে এবং টেকনাফ বার্মিজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দ্রুতগামী চান্দের গাড়ী ৩ ছাত্রী বহনকারী রিকসাকে ধাক্কা দিলে তসলিমা সড়কে পড়ে যায়। এসময় চান্দের গাড়ীটি তসলিমাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তবে বেপরোযা চান্দের গাড়ীটি দুর্ঘটনা ঘটিয়ে দ্রুতবেগে পালিয়ে যায়।

বিদ্যালয়ের শিক্ষক মফিজুল ইসলাম জানান, দুপুর ১২টা থেকে দ্বিতীয় শীফট এ তৃতীয় শ্রেনীর শিক্ষাথীদের ক্লাস শুরু হয়। এ ক্লাসে উপস্থিত হওয়ার জন্য তসলিমা বিদ্যালয়ে আসছিল। আসার পথে এ দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

এদিকে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ জানান, চান্দের গাড়ীর চাপায় নিহত শিশু লাশটি উদ্ধার করে সুরুতহাল তৈরি পূর্বক ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক চান্দের গাড়ী ও চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer