প্রকাশিত: ৩০/০৭/২০১৬ ৮:০১ এএম

THE-CM1-536-696x452টেকনাফ প্রতিনিধি।। টেকনাফের হোয়াইক্যং বিজিবির চেকপোষ্টে অভিনব কৌশলে পাচারকালে ইয়াবাসহ দুই পুরুষ এক নারীকে আটক করেছে দয়িত্বরত বিজিবি সদস্যরা।

বিজিবি সূত্রে জানা গেছে, ২৯ জুলাই দিনব্যাপী কোম্পানী কমান্ডার আব্দুস সালাম ও নায়েক সুবেদার মোঃ তোফাজ্জলের নেতৃত্বে কক্সবাজারগামী যাত্রীবাহী বাস হতে পৃথক তল্লাশী চালিয়ে একজন নারী ও দুইজন পুরুষকে আটক করে।

কমান্ডার আব্দু সালাম সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ৯ টার দিকে খারাংখালী নাছরপাড়া এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে মোঃ কায়সার উদ্দিন (২৬) বেগুনের ভিতর করে ইয়াবা পাচারকালে ৪ হাজার ইয়াবা, দুপুরে অটোরিক্সা করে লবণের ভিতর ১ হাজারের অধিক ইয়াবাসহ মহেশখালিয়াপাড়ার মৃত মোস্তাক মিয়ার ছেলে আবছার উদ্দিন (২৫) এবং সন্ধ্যায় ৩ ফুটলা ইয়াবাসহ হ্নীলা জাদীমুড়া এলাকার মোঃ ইসহাকের স্ত্রী মরিয়ম খাতুনকে (৩৬) আটক করা হয়।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer