প্রকাশিত: ০৮/০৭/২০১৬ ৩:২৩ পিএম , আপডেট: ০৮/০৭/২০১৬ ৪:১৭ পিএম
বিশেষ প্রতিনিধি::
টেকনাফের শীর্ষ ও সরকারি তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী মো. একরাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সে সদর ইউনিয়নের মৌলভী পাড়ার হাজি ফজল আহম্মদের ছেলে।
স্থানীয় সুত্রে মতে, টেকনাফ মডেল থানার পুলিশের একটি বিশেষ টিম শুক্রবার ভোর পাচঁ টায় গোপন সংবাদের খবর পেয়ে ইউনিয়নের মৌলভী পাড়ায় অভিযান পরিচালনা করেন। এসময় বাড়িতে তল্লাশি চালিয়ে টেকনাফের ইয়াবা ব্যবসায়ী শীর্ষ ইয়াবা ব্যবসায়ী মো. একরামকে গ্রেফতার । সরকারি ইয়াবার তালিকায় তার নাম রয়েছে এবং তার থানায় একাধিক ইয়াবা মামলাও ছিল। এর আগে সে আইনশৃঙ্কলাবাহিনীর হাতে আটক হয়েছিল। পরে জামিনে বের হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। সে এলাকায় ইয়াবা ডন হিসেবে পরিচিত।তবে পুলিশ তার খবর পেয়ে রাত থেকে সেখানে অবস্থান করছিল বলে খবর পাওয়া গেছে ।
এদিকে তাকে গ্রেফতারের ৬ ঘন্টা পার হয়ে গেলেও বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোন ধরনের বক্তব্য পাওয়া যায়নি।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...