উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৬/০৭/২০২৬ ৩:৪৬ পিএম

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান টোকিও বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সামার এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন। জুলাই ও আগস্ট মাসব্যাপী আয়োজিত এই বিশেষ অ্যাকাডেমিক কর্মসূচিতে অংশগ্রহণ তার শিক্ষাজীবনের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

​মেধাবী এই শিক্ষার্থী কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার লক্ষ্ম্যারচর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, রাজনৈতিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল আলমের নাতনি। তার পিতা ইকতেরউদ্দিন মো. বায়েজিদ জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরে কর্মরত রয়েছেন।

ইয়াশনা তার উজ্জ্বল ভবিষ্যৎ, উত্তরোত্তর সাফল্য এবং আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে যেন তিনি বিশেষ অবদান রাখতে পারেন, সে জন্য তার বাবা-মা সকল শুভানুধ্যায়ী, আত্মীয়স্বজন এবং বন্ধু-বান্ধবের কাছে আন্তরিক দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

পাঠকের মতামত

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...
Single Page Footer