প্রকাশিত: ২৮/০৭/২০১৬ ৯:৪৩ পিএম

13876644_1566303780341365_4135051742621887509_n [Max Width 640 Max Height 480]সংবাদ বিজ্ঞপ্তি::
উচ্চতর শিক্ষা প্রসারে বলিষ্ট ভূমিকা রাখায় দক্ষিণ কক্সবাজারের সর্বোচ্চ বিদ্যাপীঠ উখিয়া কলেজ অধ্যক্ষ এম. ফজলুল করিম কে “জাতীয় পদক” দিয়ে সম্মানীত করেছেন ঢাকা ভিত্তিক “কাব্যকথা সাহিত্য পরিষদ ও জাতীয় সামাজিক সাংস্কৃতিক সংসদ”।

২৭ জুলাই পাবলিক লাইব্রেরী ভিআইপি সেমিনার হল, শাহবাগ, ঢাকায় দিনব্যাপী “জাতীয় সাহিত্য উৎসব-২০১৬” ও সম্মাননা অনুষ্ঠানে কাব্যকথা সাহিত্য পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান প্রাকৃতজ কবি শামিমরুমি টিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় উৎসবে প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কবি কাজী রোজী। অন্যান্যদের মধ্যে উদ্বোধক- সি এম তোফাইল সামি, সম্মানিত অতিথি- রফিকুল হক দাদু ভাই,  প্রধান আলোচক- কবি নাসির আহমেদ। স্বাগত ভাষণ দেন- কবি মিলন সব্যসাচী।

দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী। অন্যান্যদের মধ্যে উদ্বোধক- একুশে পদকে ভূষিত জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা,  সম্মানিত অতিথি- বিচারপতি সিকদার মকবুল হক,  প্রধান আলোচক- কবি রবীন্দ্র গোপ, এ অধিবেশনে স্বাগত ভাষণ দেন- কবি আসলাম সানী। এ ছাড়াও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদ সদস্য, সচিব, আইনজীবি ও দেশ বরেণ্য কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন।

এদিকে ঢাকাস্থ কাব্যকথা সাহিত্য পরিষদ ও জাতীয় সামাজিক সাংস্কৃতিক সংসদ কর্তৃক অধ্যক্ষ এম. ফজলুল করিমকে জাতীয় পদক দিয়ে সম্মানীত করায় তিনি উখিয়া কলেজে কর্মরত সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাথী, পরিচালনা পর্ষদ ও অভিভাবকদের প্রতি সর্বাত্মক সহযোগিতার জন্য আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পাঠকের মতামত

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...
Single Page Footer