প্রকাশিত: ২৪/০৭/২০১৬ ৯:৪৩ পিএম , আপডেট: ২৪/০৭/২০১৬ ১০:২৮ পিএম

13775344_1189941567716716_2916982842109841149_nপ্রেস বিজ্ঞপ্তি
সাংগঠনিক কার্যক্রমে আরো গতিশীলতা আনার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ, কক্সবাজার জেলা শাখার আওতাধীন ২টি সাংগঠনিক ইউনিট কমিটি বিলুপ্ত এবং একটি ইউনিটের কমিটি গঠন করা হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয় এবং সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ স্বাক্ষরিত বিলুপ্ত কমিটি দুইটি হচ্ছে কক্সবাজার সরকারী কলেজ ছাত্রলীগ ও চকরিয়া পৌরসভা ছাত্রলীগ। ৫ সদস্য বিশিষ্ঠ নতুন কমিটি করা হয়েছে কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রলীগের।

২৩ জুলাই জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয় ও সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদের যৌথ স্বাক্ষরে কক্সবাজার সরকারী কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়। এতে উল্লেখ করা হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় কলেজের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল।

একইদিনে ৫ সদস্য বিশিষ্ঠ ১ বছরের জন্য কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রলীগের কমিটি অনুমোদন দেন সভাপতি ও সম্পাদক। কমিটির সভাপতি হচ্ছেন মোবাশে^র হোসেন তানিম ও সাধারণ সম্পাদক মোস্তফা মোঃ ইমন। অন্যান্যরা হলেন সহ-সভাপতি রাজীব দাশ, যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন ও সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম।

এর আগে ২২ জুলাই নির্দিষ্ট সময়ের মধ্যে সম্মেলন করতে ব্যর্থ ও সাংগঠনিক স্থবিরতা সৃষ্ঠি হওয়ায় গতিশীলতা  আনার লক্ষ্যে চকরিয়া পৌরসভা ছাত্রলীগের আহবায়ক কমিটি বিলুপ্ত করেন সভাপতি ও সাধারণ সম্পাদক। এখানেও পরবর্তী কমিটি না হওয়া পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে। জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক শাহ নিয়াজের প্রেরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...