প্রকাশিত: ২৫/০৮/২০১৬ ১১:৫৪ এএম

SAM_28হাফিজুল ইসলাম চৌধুরী, বাইশারী থেকে :
রামুর ঈদগড় ইউনিয়নের ধুমছাকাটা সড়ক থেকে অপহৃত নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের সাবেক ছাত্রলীগনেতাসহ তিনজন অবশেষে মুক্ত হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় অপহরণকারীরা কিছুটা দুর্বল হয়ে সহজেই তাঁদেরকে ছেড়ে দিয়েছে বলে দাবি করছে পুলিশ। তবে অপহৃতদের পরিবারের সদস্যরা জানিয়েছেন নগদ ৪ লাখ টাকা দেওয়ার পরই অস্ত্রধারী সন্ত্রাসীদের কবল থেকে রক্ষা পায় তাঁরা।

সরেজমিনে দেখা যায়, গত মঙ্গলবার অপহৃত নুরুল কবির রাশেদ, নিজাম উদ্দিন ও হাবিবুর রহমানকে ২৫ আগস্ট রাত সোয়া ১টায় অপহরণকারীরা রামুর দুর্গম বৈদ্যপাড়া এলাকায় ছেড়ে দেয়। এর পর বাইশারী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আবু মুছার নেতৃত্বে একদল পুলিশ তাঁদেরকে উদ্ধার করে স্ব স্ব বাড়িতে পৌঁছে দেয়। এসময় নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক তছলিম ইকবাল চৌধুরী, বান্দরবান জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইব্রাহীম খলিল, বাইশারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো.শাহীন উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...