প্রকাশিত: ২৬/০৬/২০১৬ ১০:০৮ পিএম
Single Page Top

tt26নিউজ ডেস্ক:

চট্রগ্রামে গ্যাস চালিত সিএনজি দূঘর্টনায় গুরুতর আহত টেকনাফস্থ হ্নীলার পিতা-পুত্রের মধ্যে পুত্র আব্দুর রহমান মারা গেছে।জানা যায়-২৬জুন সকাল ৯টারদিকে চমেক হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরার আব্দুল আমিনের ৪র্থপুত্র আব্দুর রহমান মারা গেছে।

লাশ বাড়িতে আনা হয় এবং রাতেই স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে। উল্লেখ্য গত ২৩জুন বিকাল সাড়ে ৪টারদিকে টেকনাফের হ্নীলা দক্ষিণ জাদিমোরার মৃত গোলাম বাসেরের পুত্র আব্দুল আমিন (৫০) ও তার পুত্র আব্দুর রহমান (২৩) একটি গ্যাস চালিত সিএনজিযোগে গন্তব্যে যাওয়ার পথে বিস্ফোরণে দূঘর্টনার কবলে পড়ে।

এতে ঘটনাস্থলে চালক মারা গেলেও যাত্রীদ্বয়কে উদ্ধার করে চিকিৎসার জন্য চমেকের বার্ণ ইউনিটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায় এবং পিতা আব্দুল আমিন এখনো মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

পাঠকের মতামত

Single Page Bottom

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer