প্রকাশিত: ০৬/০৮/২০১৬ ৯:৪৪ পিএম

এ.এম হোবাইব সজীব,চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়ায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোররাত দেড়টার দিকে চকরিয়া-বদরখালী-মহেশখালী সড়কের ইলিশিয়া এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তার শরীরের আঘাতের চিহৃ থাকায় ধারনা করা হচ্ছে হত্যা করে অজ্ঞাত যুবকের লাশ রাস্তার পাশে ফেলে দেয়া হয়।

বদরখালী নৌ-পুলিশ ফাঁড়ির আইসি মোহাম্মদ ইসমাইল জানান, শনিবার ভোররাত দেড়টার দিকে নিয়মিত টহল দেয়ার সময় এক যুবককে রাস্তার পার্শ্বে পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তবে তার কোন পরিচয় পাওয়া যায়নি।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো.জহিরুল ইসলাম খান জানান, অজ্ঞাত ওই যুবকের শরীরে জখমের চিহৃ রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে সঠিক তথ্য জানা যাবে।

.

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer