ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭/০৩/২০২৬ ৭:৩৭ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে খেলতে গিয়ে মুখে দেওয়া তসবিহ দানা গলায় আটকে তালহা বিন শহীদ ভূঁইয়া নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার ইছাখালী ইউনিয়নের উত্তর ভূঁইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

তালহা ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে। শহিদুল চট্টগ্রাম শহরে ব্যবসা করেন। আর মা স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

পরিবার সূত্রে জানা গেছে, সন্ধ্যায় তসবিহ নিয়ে খেলছিলো তালহা। কোনো এক সময় তসবিহর একটি দানা গিলে ফেলে সে। পরে গলায় আটকানোর পর বুঝতে পেরে পরিবারের সদস্যরা তালহাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে চিকিৎসক শুক্রবার (২৭ মার্চ) সকালে তাকে মৃত ঘোষণা করেন। বাদ জুমা নিজ পারিবারিক কবরস্থানে শিশুটির লাশ দাফন করা হয়েছে বলে জানিয়েছেন তার চাচা মোরশেদ ভূঁইয়া।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এরশাদ উল্লাহ গণমাধ্যমকে বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। গলায় তসবিহর দানা আটকে তার শ্বাসনালি বন্ধ হয়ে গিয়েছিলো। এতে তার মৃত্যু হয়েছে

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer