উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০/০৯/২০২৬ ৬:৩৫ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার কথা বলে নিখোঁজ হওয়ার ছয়দিন পর দুই কি’শোরীকে কক্সবাজারে হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফ হোছাইন তথ্যটি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার রাতে তাদের উদ্ধার করা হয়।

জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার বসন্তপুর গ্রামের মাহিমা ইসলাম মাহি ও যুগিরকান্দি গ্রামের তানিসা আক্তার কাশিনগর আল আমিন মহিলা মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরিবার জানতে পারে তারা মাদ্রাসায় পৌঁছায়নি এবং বাড়িতেও ফিরেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে।

পরে কোথাও তাদের সন্ধান না পেয়ে চৌদ্দগ্রাম থানায় পৃথকভাবে নিখোঁজ ডায়েরি করে পরিবার। নিখোঁজের বিষয়টি অবগত হওয়ার পর কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম)’র নির্দেশনায় পর্যালোচনা করে পুলিশ।

নিখোঁজ দুই কি’শোরীকে উদ্ধারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য চৌদ্দগ্রাম মডেল থানা এবং জেলা গোয়েন্দা পুলিশ সমন্বিতভাবে তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও বিভিন্ন মাধ্যমে অনুসন্ধান করে। একপর্যায়ে নিখোঁজ দুই কি’শোরীর অবস্থান কক্সবাজারে শনাক্তের পর মঙ্গলবার রাতে কক্সবাজার ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে সমুদ্রসৈকত এলাকার গ্রিন প্যারাডাইজ হোটেলের ১০১ নম্বর কক্ষ থেকে দুই কিশোরীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

উদ্ধারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই কি’শোরী জানায়, পরিবারের সদস্যদের ওপর অভিমান করে তারা স্বেচ্ছায় বাড়ি থেকে বের হয়ে কক্সবাজার চলে যায়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোছাইন জানান, উদ্ধারকৃত দুই কি’শোরীকে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম গ্রহণ করা হবে।

পাঠকের মতামত

সারের জন্য দীর্ঘ লাইন

উখিয়ায় ইউরিয়া সারের জন্য দীর্ঘ লাইন, পাচারের অভিযোগে চরম সংকটে কৃষক

​কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়ায় সরকারি সারের তীব্র কৃত্রিম সংকট দেখা দিয়েছে। নির্ধারিত ডিলার পয়েন্টগুলোতে সকাল ...

আত্মগোপনে থাকা স্বেচ্ছাসেবকলীগের ৪ নেতাকে কক্সবাজার থেকে গ্রেফতার

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও শাহজাহানপুরের খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান শাহিন ওরফে ...

সেন্টমার্টিনে পর্যটন বিধিনিষেধ পুনর্বিবেচনার উদ্যোগ

সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের যাতায়াত এবং রাত্রিযাপনের ক্ষেত্রে জারি করা বিধিনিষেধ পুনর্বিবেচনার উদ্যোগ নিচ্ছে সরকার। স্থানীয় ...

কক্সবাজার বিমানবন্দরে নতুন টার্মিনাল থেকে ফ্লাইট চলাচল শুরু

কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত আন্তর্জাতিক টার্মিনাল থেকে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টা ...