প্রকাশিত: ১১/০৮/২০১৬ ৯:৪৯ পিএম

শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার::
বিতাড়িত গৃহ শিক্ষক কর্র্তৃক ৮ম শ্রেণীর এক ছাত্রীকে জোরপূর্বক অপহরণ ও ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার আসামী এস্তগীর আহমদকে অবশেষে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে শহরের কুতুবদিয়াপাড়াস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সুত্রে জানা গেছে, শহরে ১নং ওয়ার্ড কুতুবদিয়াপাড়া এলাকার আবদু রশিদের ছেলে এস্তগীর আহমদ (২৩) মধ্যম কুতুবদিয়াপাড়ার জনৈক ব্যক্তির ৮ম শ্রেণীতে পুড়য়া মেয়েকে পড়াতেন। তার গতিবিধি সন্দেহ জনক হওয়ায় গত ২ মাস পূর্বে তাকে গৃহশিক্ষকতা থেকে বিতাড়িত করা হয়। এতে ক্ষুদ্ধ বিতাড়িত গৃহশিক্ষক এস্তগীর গত ২৮ জুন রাতে পিতা-মাতার অজান্তে ওই ১৪ বছরের অপ্রাপ্ত বয়স্ক কিশোরীকে ফুসলিয়ে ও অপহরণ করে নিয়ে যায়। তাকে অপহরণের পর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণও করা হয়।

সুত্রে আরো জানা গেছে, অপহরণের পর ওই ছাত্রী আটক রাখে। সেই বন্দিদশা থেকে মুক্ত করার জন্য পিতার কাছে খবর পাঠালেও শেষ পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি। শেষপর্যন্ত অপহৃতার পিতা বাদী হয়ে ওই বিতাড়িত গৃহশিক্ষক এস্তগীরকে প্রধান আসামীকে করে ১১ জুলাই কক্সবাজার সদর মডেল থানায় ( মামলা নং-১৯,জিআর-৪৯০, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন /২০০০ইং, সংশোধিত ২০০৩ এর ৭/৯ (১) দায়ের করা হয়।

মামলার বাদী জানান, বিতাড়িত গৃহ শিক্ষক এস্তগীর শুধু অপহরণ, ধর্ষণ নয় শুধু আপত্তির ছবি তুলেও বিভিন্ন ভাবে প্রচার করেছে।

কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক আবদর রহিম জানান, বৃহস্পতিবার ভোর রাতে এসআই মাঈন উদ্দিন ও এসআই নুরুল হক অভিযান চালিয়ে ধর্ষক এস্তগীরকে নিজবাড়ি থেকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে দস্তগীরকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণ করেছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...