প্রকাশিত: ১২/০৭/২০১৬ ৭:৪১ এএম

নিজস্ব প্রতিনিধি, উখিয়া
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে জাল টাকা সহ এক পেশাদার ভেজাল মুদ্রা পাচারকারীকে আটক করেছে শরণার্থী শিবিরে দায়িত্বরত পুলিশ। আটক জাল টাকা ব্যবসায়ী আলী আহমদ (৩২) কে গতকাল সোমবার উখিয়া থানা সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে এএসআই আব্দুর রাজ্জাক বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের পূর্বক গতকাল সোমবার কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, উখিয়ার রাজাপালং ইউনিয়নের পশ্চিম ডিগলিয়াপালং গ্রামের মৃত কবির আহমদের ছেলে আলী আহমদ ইতিপূর্বেও উখিয়া ফরেস্ট রোড এলাকায় জাল টাকা বাজারজাত করার সময় উখিয়া থানা পুলিশ তাকে ধৃত করে আদালতে প্রেরণ করে। ইতিমধ্যে সে জামিনে মুক্ত হয়ে ফের জাল টাকা পাচারে জড়িয়ে পড়ে। গত রোববার রাত ১১টার দিকে আলী আহমদত ৮ হাজার জাল টাকা নিয়ে কুতুপালং শরণার্থী ক্যাম্পে বাজারজাত করার সময় ক্যাম্প পুলিশ তাকে আটক করে উখিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...