সভাপতি সাইফুর রহিম শাহীন, সম্পাদক ফারুক আহমেদউখিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
কক্সবাজারের উখিয়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে আরটিভির কক্সবাজার প্রতিনিধি ...

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) উপজেলা নির্বাহী অফিসার, উখিয়ার নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে মুসলিম ফার্মেসীকে ৮০ হাজার টাকা, হাশেম ফার্মেসীকে ১০ হাজার টাকা এবং আইডিয়াল বেকার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UH&FPO) ডা. এহেচান উল্লাহ সিকদার, ড্রাগ সুপার জনাব ফরহাদ এবং স্যানিটারী ইন্সপেক্টর জনাব মোহাম্মদ নুরুল আলম।
সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং বাজারে আইন ও বিধিবিধান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পাঠকের মতামত