প্রকাশিত: ১২/০৮/২০১৬ ৯:৩১ এএম

Nurul_1-1ইমাম খাইর::
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার (১১ আগষ্ট) বিকালে তিনি জেলা কারাগার থেকে বের হন।
কারামুক্ত হয়েই দলীয় নেতাকর্মীদের সংবর্ধনাসহকারে দলীয় অফিসে আসেন।
সেখানে অসংখ্য ভক্তকুল তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
তার কারামুক্তির খবরে পার্টি অফিসে ভীড় করে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ।
নুরুল বশর চেীধুরী একটি রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দায়ের করা মামলায় ৩১ জুলাই কক্সবাজার আদালতে আত্মসমর্পন করে জামিন চাইলে জেলা ও দায়রা জজ মীর শফিকুল ইসলাম জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওই দিন নুরুল বশর চৌধুরী ছাড়াও একই মামলায় কারাগারে যান কুতুবদিয়া আলী আকবর ডেইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নুরুল বশর চৌধুরীর ছোট ভাই ফিরোজ খান চৌধুরী, কুতুবদিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমএ সালাম কুতুবী, কুতুবদিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি শাহাদাত হোসেন ভুট্টো।
প্রধানমন্ত্রী শেখ হসিনা ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের হত্যা, ঘর-বাড়ি জ্বালিয়ে দেয়ার হুমকি দেয়ার অভিযোগ এনে এটিএম নুরুল বশর চৌধুরীসহ চারজনের বিরুদ্ধে ২০১৩ সালের ২৪ নভেম্বর কুতুবদিয়া থানায় মামলা করেন জেলা শ্রমিকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম চৌধুরী মুকুল। মামলা নং-জিআর ১২৩/১৩।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer