প্রকাশিত: ২৭/০৮/২০১৬ ১০:১২ এএম , আপডেট: ২৭/০৮/২০১৬ ১২:২০ পিএম

উখিয়া নিউজ ডটকম::

টেকনাফের হোয়াইক্যং বাজারে পিকআপের ধাক্কায় মোঃ শরীফ (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছে। নিহত শরীফ একজন গাছের চারা ব্যবসায়ী এবং নরসিংদি বেলাবু এলাকার কালামাঝির ছেলে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মোঃ ইসমাইল (৩০) একজন টমটম চালক গুরুতর আহত হয়েছেন।
তাকে আশংঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘাতক পিকআপটি আটক করেছে স্থানীয়রা। তবে, চালক পলাতক রয়েছে।
শনিবার (২৭ আগস্ট) সকাল ৮ টার দিকে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোঃ শরীফ শনিবার সকালে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন গাছের চারা টমটমে তুলছিলেন। এ সময় চট্টমেট্রো ১১৩৫৭৫ নাম্বারধারী মিনি পিকআপটি সড়কের পাশে দাঁড়ানো টমটমকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে চারা ব্যবসায়ী মোঃ শরীফ মারা যান। আহত হন টমটমের চালক মোঃ ইসমাইল।
হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মোঃ জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি জব্দ করা হয়। নিহতের লাশ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আহতের চিকিৎসা চলছে। ঘাতক চালককে আটকের চেষ্টা করা হচ্ছে।
এদিকে এঘটনার জন্য পিকআপ চালককে দায়ী করছেন স্থানীয়রা। তারা অদক্ষ ঘাতক চালককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...