প্রকাশিত: ১১/০৮/২০১৬ ১০:১৩ পিএম

cox-dev-add-forkan-coxbangla-640x384মোঃ রেজাউল করিম, ঈদগাঁও(১১ আগষ্ট) :: দীর্ঘ জল্পনা-কল্পনার পর অবশেষে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নিযুক্ত হলেন ঈদগাঁওর কর্ণেল (অব.) ফোরকান আহমদ। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-৩ অধিশাখা কর্তৃক রাষ্ট্রপতির আদেশক্রমে উক্ত মন্ত্রণালয়ের উপ-সচিব মুঃ জসিম উদ্দীন খান কর্ণেল (অব.) ফোরকান আহমদকে নবগঠিত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)এর চেয়ারম্যান পদে নিয়োগ দেন।

১১ আগষ্ট ২০১৬ ইংরেজী তারিখে জারীকৃত মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান কর্ণেল (অব.) ফোরকান আহমদ দীর্ঘদিন বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবির উর্ধ্বতন কর্মকর্তা পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পর অবসরে যান।cda--dcmnt

তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন ছিলেন। বর্তমানে তিনি কক্সবাজার জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য।

তিনি কক্সবাজার সদরের ঈদগাঁও সদর ইউনিয়নের দক্ষিণ মাইজ পাড়ার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বেশ কয়েকদিন যাবত তাঁর নিয়োগ নিয়ে ঈদগাঁওতে জল্পনা-কল্পনা চলে আসছিল।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...