প্রকাশিত: ৩১/০৮/২০১৬ ৯:১০ পিএম

Chakaria-Jammat-31.08.2016 [Max Width 320 Max Height 240]সংবাদ বিজ্ঞপ্তি ::

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীকে ‘হত্যার সরকারী ষড়যন্ত্রে’র প্রতিবাদ ঘোষিত হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কক্সবাজার শহর জামায়াত ও শিবির। একই সাথে এই দলটির চকরিয়া ও উখিয়া শাখাও বিক্ষোভ মিছিল করে হরতালে সমর্থন যুগিয়েছে।
দলটির পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, বুধবার দিনব্যাপি কক্সবাজার শহরের বেশ কয়েটি পয়েন্টে, শহর জামায়াত-শিবির নেতাদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
ওই মিছিলোত্তর সমাবেশ গুলোতে বক্তারা বলেন, ‘সরকার অপশাসন, দুঃশাসনের জন্য গণবিচ্ছিন্ন হয়ে অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতেই একের পর এক নির্মম হত্যাযজ্ঞে মেতে উঠেছে। সে ধারাবাহিকতায় জুলুমবাজ সরকার কথিত বিচারের নামে প্রহসন করে একের পর এক জাতীয় নেতাদের হত্যা করছে।’
তাদের মতে, ‘মূলত এই ফ্যাসীবাদ সরকার দেশকে মেধাশুণ্য করে তাদের অবৈধ ক্ষমতা চিরস্থায়ী করার দিবাস্বপ্নে বিভোর। কিন্তু সরকারের স্বপ্নবিলাস সচেতন জনতা কখনোই সফল হতে দেবে না।’
বক্তারা সরকারকে নেতিবাচক রাজনীতি পরিহার করে ইতিবাচক ধারায় ফিরে আসার আহবান জানান। অন্যথায় জনগণ তাদের কখনোই ক্ষমা করবে না বলেও দাবি করেন তারা।

উখিয়া
হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উখিয়া জামায়াতও। কোটবাজারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা আমির মাওলানা আবুল ফজল, সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল হক, শ্রমিক নেতা শাহজাহান, জামায়াত নেতা ছৈয়দ হোসেন, ছাত্রনেতা কামাল উদ্দিন প্রমূখ।
এছাড়া চকরিয়া, রামু, ঈদগাঁওসহ জেলার বিভিন্নস্থানে হরতাল সমর্থনে পিকেটিং, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

চকরিয়া
হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চকরিয়া শহর জামায়াত ইসলামি।
বুধবার সকালে চকরিয়া শহর জামায়াত-শিবির নেতাদের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...