প্রকাশিত: ২৭/০৯/২০১৬ ১০:১৭ এএম

নিজস্ব প্রতিনিধি ::

কক্সবাজার শহরের লালদিঘির পাড়স্থ হোটেল প্যালংকি থেকে ১৭ জন জুয়াড়িকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আটকদের জনপ্রতি একশ টাকা করে জরিমানা আদায় করা হয়। এসময় দুইজন ম্যানেজারকে বিভিন্ন অপরাধে ৬ মাসের কারাদ- দেয়া হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৬ টার দিকে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদের নেতৃত্ব এ অভিযান পরিচালিত হয়।

তুষার আহমেদ জানান, প্রশাসনের নিয়মিত অভিযানে হোটেল প্যালংকির ৩০৩ নম্বর রুম থেকে জুয়া খেলার সময় ১৭ জনকে একসাথে আটক করা হয়েছে। এসময় রুম থেকে নগদ ৩২ হাজার ১৮৫ টাকা জব্দ করা হয়। পরবর্তীতে আটকদের জনপ্রতি একশ টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।
জরিমানা প্রদানকারীরা হলেন : শহরের বাহারছড়া এলাকার মো. গোলাম হোসেন, নতুন বাহারছড়ার বজল আহমদ, খরুলিয়া এলাকার লিয়াকত হোসেন, ঈদগাঁও এলাকার মো. নুরুল কবির, ছুরত আলম, আব্দুল হক, মো. জয়নাল আবেদীন, মো. মিজানুর রহমান, নুরুল আমিন, সুরত আলম, খরুশকুলের শাহ আলম, মীর কাশেম, শফি আলম, দক্ষিণ লারপাড়ার মো. কমল, চৌফলদন্ডী ইউনিয়নের শফিউল আলম, মাঝিরঘাট এলাকার মনিরুল আলম ও বাংলাবাজার এলাকার মফিজ মিয়া।
এছাড়া হোটেল রেস্তোরাঁর লাইসেন্স না থাকা, খাবারের মূল্য তালিকা না থাকা এবং ফায়ার সার্ভিসের শর্ত ভঙ্গ করার দায়ের ম্যানেজার মো. শাখাওয়াত হোসেন ও মো. মীর হোসেনকে ছয় মাসের কারাদ- দেয়া হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা স্যানিটারি ইনস্পেক্টর তরুণ বড়–য়া, কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক মো. ইদ্রিস ও ১০ আনসার ব্যাটালিয়ানের অধিনায়ক আবজাল হোসেনের নেতৃত্বে নায়েক আবু হানিফ, সাইফুল ইসলাম ও তিনজন সিপাহী।

পাঠকের মতামত

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...
Single Page Footer