প্রকাশিত: ০৬/০৯/২০১৬ ২:১২ পিএম , আপডেট: ০৬/০৯/২০১৬ ২:১৩ পিএম

ডেস্ক রিপোর্ট ::

কক্সবাজার শহরের হলিডে মোড়ের হোটেল সী-ল্যান্ডের কক্ষ থেকে আবদুল খালেক তাজুল নামের এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকাল ৩টায় উক্ত হোটেলের ৩০১ নং কক্ষ থেকে তাজুলের লাশ উদ্ধার করে পুলিশ। তাজুল নেত্রকোনার চাঁদকোনা কমলাকান্তি বেনুয়া গ্রামের আবদুল মোনাফের পুত্র বলে জানায় হোটেল কর্তৃপক্ষ।

পুলিশ জানায়, রোববার তাজুল উক্ত হোটেলে উঠেন। সোমবার দুপুরে রুম পরিষ্কারের জন্য হোটেলের পরিচ্ছন্নতাকর্মী গেলে ভেতর থেকে রুমের দরজা বন্ধ পায় এবং অনেক ডাকার পরও কোন সাড়া-শব্দ না পেয়ে সে হোটেল ম্যানেজারকে বিষয়টি অবহিত করে। ম্যানেজারও দীর্ঘক্ষণ চেষ্টা করে কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুমের দরজা ভেঙে লাশটি উদ্ধার করে।

সদর মডেল থানার অপারেশন অফিসার (উপ-পরিদর্শক) মোঃ আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer