ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০৫/২০২৬ ৫:৪৫ পিএম

হামের উপসর্গ নিয়ে কক্সবাজারের আরও ২ শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়।

রবিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বিবরণী মতে, কক্সবাজার পৌরসভার বাদশাহঘোনা এলাকার মো. ফারুকের ৫ মাস বয়সী ছেলে মিফতাহুল কক্সবাজার জেলা সদর হাসপাতালে মারা যান গত ৮ মে দুপুরে। উপসর্গ নিয়ে এ শিশুটিতে ৭ মে দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চকরিয়া উপজেলার রফিকুল ইসলামের ৯ মাস বয়সী ছেলে আবু রাফসান মারা যান ৭ মে দুপুরে। শিশুকে হাসপাতা ভর্তি করা হয়েছিল ৩মে।

এ নিয়ে ২৯ মার্চ থেকে ৪০ দিনে জেলায় ১৭ জনের মৃত্যু হয়েছে।

কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্য বলছে, গত ২৪ ঘন্টা ৪২ জন সহ জেলার মোট ৮ টি হাসপাতালে ভর্তি আছে ১৪৪ জন।

অন্যান্যদের মধ্যে কক্সবাজার সদর হাসপাতালে ৮০, চকরিয়ায় ১৮, পেকুয়ায় ৫, উখিয়ায় ১০, টেকনাফে ১০, কুতুবদিয়ায় ১, রামুতে ৫ এবং মহেশখালীতে ১৫ ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।

সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্য মতে, গত ২৯ মার্চ থেকে এ পর্যন্ত জেলায় উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ১৭২৭ জন।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer