প্রকাশিত: ০২/১০/২০১৬ ৭:২৯ এএম

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার::

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে গতকাল শনিবার সকালে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন রিফাত হোসেন নামের এক শিক্ষার্থী।

রিফাত হোসেন ঢাকার সাভারের একটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ছাত্র। তাঁর গ্রামের বাড়ি নওগাঁয়। গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি।

ট্যুরিস্ট পুলিশের কক্সবাজারের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমি বলেন, ঢাকা থেকে বন্ধুদের সঙ্গে রিফাত কক্সবাজার ভ্রমণে আসেন। শনিবার সকাল নয়টার দিকে কয়েকজনের সঙ্গে রিফাত সৈকতের সুগন্ধা পযেন্টে গোসল করতে নামেন। সাড়ে নয়টার দিকে ঢেউয়ের ধাক্কায় তিনি ভেসে যান।

ইয়াছির লাইফগার্ড স্টেশনের পরিচালক মোস্তফা কামাল বলেন, সৈকতের লাবণী পয়েন্ট ছাড়া অন্য কোনো পয়েন্টে গোসল নিষিদ্ধ। এ কারণে অন্য কোনো পয়েন্টে উদ্ধারকর্মী থাকেন না। তিনি বলেন, ভাটার সময় সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে বিপদে পড়েন ওই শিক্ষার্থী। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সৈকতের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েও তাঁর সন্ধান মেলেনি।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer