নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪/০৯/২০২২ ৭:৩৬ এএম

কক্সবাজারে মানবপাচার বিষয়ে একটি উচ্চ পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জাতীয় মহিলা আইনজীবী সমিতির সহযোগিতায় আয়োজিত এই সম্মেলনে চট্টগ্রাম বিভাগের সব জেলা প্রশাসক অংশ নিয়েছেন।

শনিবার কক্সবাজারের জেলা প্রশাসক কার্যালয়ে
মানবপাচারের শিকার ভুক্তভোগীদের সমন্বিত সেবা প্রদানের লক্ষ্যে “জাতীয় রেফারেল কাঠামোর পথপ্রকল্প” শীর্ষক এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে কক্সবাজার কেন্দ্রিক রোহিঙ্গা মানবপাচার নিয়ে চরমভাবে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

বক্তারা বলেছেন, বর্তমানের দেশে মানবপাচারের সবচেয়ে বড় ঝুঁকিতে কক্সবাজার। সাগর কেন্দ্রিক দীর্ঘদিনের মানবপাচার যেন এখনো থামেনি এখানে। বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গারা সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম মুখলেছুর রহমান।

চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন, চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুমনী আক্তার, কক্সবাজার পুলিশ সুপার মাহফুজুল ইসলাম,জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সালমা আলী এবং সব জেলার জেলা প্রশাসকরা।

দিনব্যাপী কর্মশালায় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি অংশ নেন

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ কক্সবাজার

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...