প্রকাশিত: ২৯/০৮/২০১৬ ৮:২৩ এএম

map4অনলাইন ডেস্ক

দেশের বিস্তীর্ণ সাগরে মাছ ধরতে নিয়োজিত জেলেদের নিজস্ব পরিচয়পত্র প্রদানের কাজ শুরু করেছে সরকার। ইতোমধ্যে কক্সবাজারে চলছে এর কার্যক্রম। এ পরিচয়পত্র প্রদানের ফলে জেলেদের সরকারি সহায়তা প্রদানে যেমনি সুবিধা হবে তেমনি অপরাধও কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আর জেলেও এতে খুশি। জেলেদের দাবি যেন কেউ এ নিবন্ধন কার্যক্রম থেকে বাদ না পড়েন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এটা চলমান প্রক্রিয়া।

সাগর পথে মানবপাচার ও মিয়ানমার থেকে চোরাই পথে ইয়াবাসহ অন্যান্য মাদক আনার বিষয়টি নিয়ে আলোচিত একটি সীমান্ত জেলা কক্সবাজার। সাগরে জেলে সেজেই এসব অপরাধ সংঘটিত হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর দাবি ছিল জেলের শনাক্ত করার। আর এ দাবির প্রেক্ষিতে দেরি হলেও এবার জেলেদের নিজস্ব পরিচয়পত্র দেওয়ার কাজ শুরু করায় সরকারকে ধন্যবাদ জানান, মাঝিমাল্লা সমিতির সভাপতি জাকির হোসেন মাঝি। তিনি বলেন, এখন আমাদেরও একটা নিজস্ব পরিচয়পত্র থাকবে। এটা খুবই সম্মানের বিষয়।

কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা অমিতোষ সেন জানান, ইতোমধ্যে নিবন্ধিত জেলেদের ছবিসহ পরিচয়পত্র প্রদানের কার্যক্রমও শুরু হয়েছে। কক্সবাজারে ৫২৪০টি মাছ ধরার ট্রলার রয়েছে। যেখানে এ পর্যন্ত ৪১ হাজারের বেশি জেলে নিবন্ধনের আওতায় এসেছে।

জেলা মৎস্য কর্মকতা বলেন, পরিচয়পত্র প্রদান জেলেদের পেশাগত স্বীকৃতি। এটা চলমান প্রক্রিয়া। কেউ বাদ যাবে না।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer