প্রকাশিত: ২৩/০৬/২০১৬ ১০:৩২ পিএম

কক্সবাজার সদরের খরুলিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট দু`ভাইয়ের হামলায় খুন হয়েছেন বড় ভাই। বৃহস্পতিবার ইফতারের সময় দরগাহ পাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতের নাম ছালামত উল্লাহ (৪৮)। তিনি স্থানীয় মৃত আনু মিয়ার ছেলে ও ৪ সন্তানের জনক।

পুলিশ  ও স্থানীয় সূত্র জানায়, খরুলিয়া দরগাহপাড়ার মৃত আনু মিয়ার সন্তানদের মাঝে জমি ভাগাভাগি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যার আগে থেকে ছালামত উল্লাহর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান অপর দু`ভাই আমান উল্লাহ ও বেলাল উদ্দিন। এতে যোগদেন ভাইদের স্ত্রীরাও। বাকবিতণ্ডা ইফতারের সময় সংঘর্ষে রূপ নেয়। ছোট দু`ভাই ও স্ত্রীরা খন্তি ও দা নিয়ে ছালামতকে আঘাত করে। প্রতিহত  করতে গিয়ে ধস্তাধস্তিতে ছালামত ঢলে পড়েন। তাকে উদ্ধার করে সাড়ে ৮ টার দিকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে হামলাকারি দু`ভাই পলাতক রয়েছে।

কক্সবাজার সদর থানা পুলিশের ওসি  আসলাম হোসেন তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঝিলংজা ইউপি চেয়ারম্যান টিপু সোলতান বলেন, ঘটনাটি সত্যি বেদনাময়। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমেছে। জাগো নিউজ

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer