ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/০৯/২০২৪ ৮:১২ এএম

কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালের চিকিৎসক ও ওয়ার্ড কর্মীদের ওপর হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেন হামলার শিকার হাসপাতালের চিকিৎসক ডা. সজীব কাজি।

এই ঘটনায় গ্রেফতার ব্যক্তিরা হলেন – কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নতুন বাহারছড়া এলাকার মোহাম্মদ সেলিম রেজার ছেলে তাহসিন মোহাম্মদ রেজা (২৫), তামিম মোহাম্মদ রেজা (২২), কালুর দোকান এলাকার সাইফুল আজিমের ছেলে সাইদুল লতিফ সাকিব (২৪) ও টেকপাড়া এলাকার আবু বক্করের ছেলে সাইফ বিন সম্রাট (২৪)।

ওই হামলা ও ভাঙচুর চালানোর ঘটনায় চিকিৎসকদের কর্মবিরতি পালনের ফলে বিপাকে পড়েছেন শতশত রোগী।

এ বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাকিল আহমেদ।

তিনি জানান, কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসকের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অজ্ঞাত ৩০/৪০ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়। এ ঘটনায় জড়িত থাকায় চারজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে দু’জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি দু’জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে তাদেরও আদালতে সোপর্দ করা হতে পারে।

পাঠকের মতামত

উখিয়া-টেকনাফে অপহরণ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় অপহরণ ঠেকাতে সেনাবাহিনীর দুটি ক্যাম্প স্থাপন করা হবে ...

কক্সবাজারের শীর্ষ মাদক কারবারীদের তালিকা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের শীর্ষ মাদক কারবারিদের একটি নির্মোহ তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...

মহেশখালীর এমএলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু

কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে জাতীয় গ্রিডে ...
Single Page Footer