সাঈদ মুহাম্মদ আনোয়ার, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ১৩/০৯/২০২৬ ৫:৫৬ পিএম

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী জাতীয় সংসদের ‘বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র সভাপতি নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে তিনি ‘জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র সদস্য হয়েছেন।
সম্প্রতি  সংসদীয় অধিবেশনে কমিটি দুটি গঠন করা হয়। বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাবসংক্রান্ত স্থায়ী কমিটি সংসদে উত্থাপিত বেসরকারি সদস্যদের বিল পরীক্ষা ও পর্যালোচনা এবং তা সংসদে পেশের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। পাশাপাশি বিলের ওপর আলোচনার সময় নির্ধারণ, আইন প্রণয়নে সহায়তা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রয়োজনীয় ফাইল ও তথ্য তলবের ক্ষমতাও রয়েছে এ কমিটির।
একই সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটিতে শাহজাহান চৌধুরী দায়িত্ব পাওয়ায় উখিয়া-টেকনাফের মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জনপ্রশাসন ও বেসরকারি বিলসংক্রান্ত কমিটিতে তাঁর অবস্থান কক্সবাজার অঞ্চলের মানুষের অধিকার আদায় ও সামগ্রিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

পাঠকের মতামত

উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে মোটরসাইকেল আত্মসাতের চেষ্টার অভিযোগে মোহাম্মদ হাসান ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যাপক গোলাগুলির পর সবাইকে সতর্ক থাকতে মাইকিং ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...
Single Page Footer