এইচ.কে রফিক উদ্দিন, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২/০৯/২০২৬ ৮:১২ পিএম

কক্সবাজারের উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে মোটরসাইকেল আত্মসাতের চেষ্টার অভিযোগে মোহাম্মদ হাসান (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে উপজেলার রত্নাপালং ইউনিয়নের পশ্চিম রত্না কোর্টবাজার এলাকার এমআর মোটরস গ্যারেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মোহাম্মদ হাসান নিজেকে সিআইডির কর্মকর্তা পরিচয় দিয়ে একটি ভুয়া পরিচয়পত্র দেখান। পরে ওই পরিচয় ব্যবহার করে মোটরসাইকেলটি নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।

এ ঘটনায় শনিবার (১২ সেপ্টেম্বর) উখিয়া থানায় মামলা হয়েছে। মামলায় দণ্ডবিধির ১৭০, ১৭১, ৪০৬ ও ৪২০ ধারায় অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বলেন, সরকারি কর্মচারীর পরিচয় ব্যবহার করে প্রতারণার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যাপক গোলাগুলির পর সবাইকে সতর্ক থাকতে মাইকিং ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

কক্সবাজারে দেশের ৩য় সাবমেরিন ক্যাবল চালু হচ্ছে আগামী বছর

দেশের ক্রমবর্ধমান ইন্টারনেটের চাহিদা মেটাতে এবং তথ্যের মহাসড়কে বাংলাদেশের সার্বভৌমত্ব ধরে রাখতে কক্সবাজারেই স্থাপিত হচ্ছে ...
Single Page Footer