প্রকাশিত: ১৪/০৮/২০১৬ ৭:২৩ পিএম

উখিয়া নিউজ ডটকম::

কক্সবাজার বিমানবন্দরে অভিনব কৌশলে পাচারের সময় ইয়াবাসহ আবদুল আমিন (৫৫) নামে এক বিমান যাত্রীকে আটক করেছে পুলিশ। রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে কক্সবাজার বিমানবন্দরে এ অভিযান চালানো হয়। আটক আব্দুল আমিন (৫৫) টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকার মৃত উলা মিয়ার ছেলে। কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের ঢাকাগামী পৌনে ১ টার ফ্লাইটের আব্দুল আমিন যাত্রী ছিলেন। বিমানবন্দরের কর্মীরা তার সঙ্গে থাকা ব্যাগ স্ক্যানিং করার সময় সন্দেহ হলে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগ তল্লাশী করে সন্দেহজনক ২ টি কৌটা খুঁজে পায়। পরে কৌটা ২ টির মধ্যে রাখা পেষানো মেহেদী গাছের তাজা পাতার ভেতর থেকে পলিথিন মোড়ানো অবস্থায় ইয়াবার ৮৫ টি পোটলা পাওয়া যায়। এতে প্রতি পোটলায় ২০ টি করে মোট ১ হাজার ৭০০ টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি বখতিয়ার। – আমাদের সময়

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer