প্রকাশিত: ০৫/০৮/২০১৬ ৭:৩৬ পিএম , আপডেট: ০৫/০৮/২০১৬ ৭:৩৬ পিএম

IAB cox pic [Max Width 320 Max Height 240]প্রেস বিজ্ঞপ্তি::
দেশব্যাপী চলমান সন্ত্রাস-নৈরাজ্য ও নিরপরাধ মানুষ হত্যা বন্ধ এবং বিতর্কিত শিক্ষানীতি বাতিলের দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর হযরত পীর সাহেব চরমোনাই আহবানে পূর্ব ঘোষিত দেশব্যাপী কর্মসূচি আলোকে জেলা ইসলামী আন্দোলনের উদ্যোগে আজ জুমাবার (৫ আগষ্ট) বাদে আসর শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা সভাপতি মাওঃ মোহাম্মদ আলীর নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে জেলা সেক্রেটারী মাওঃ মোহাম্মদ শোয়াইব, জ.সেক্রেটারী মাওঃ ফরিদুল আলম, প্রশিক্ষণ সম্পাদক মাওঃ মুস্তাফিজুল হক, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওঃ হাঃ হোছাইন, অর্থ সম্পাদক-শাওন পৌর সভাপতি মাওঃ জাহেদুর রহমান, সদর দক্ষিনের সেক্রেটারী মাওঃ নাছির উদ্দিন, শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শ্রমিক নেতা জামাল উদ্দিন, দ্বীনি সংগঠনের জ.সেক্রেটারী মাস্টার জসিম উদ্দিন, ছাত্র আন্দোলনের জেলা সাংগঠনিক আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক হুজ্জাতুল্লাহ মিসবাহ, পৌর শাখার সাধারণ সম্পাদক-আব্দুল কাদের, কলিম তারুণ্যসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী শ্রমিক আন্দোলন, ইশা ছাত্র আন্দোলনের জেলা ও পৌর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মিছিলোত্তর সমাবেশে নেতৃবৃন্দ বলেন, পাঠ্যপুস্তক থেকে নৈতিকতাপূর্ণ প্রবন্ধ-কবিতা তুলে নাস্তিক্যবাদী প্রবন্ধ-কবিতা অন্তর্ভূক্তির কারণে আজ কলেজ-বিশ্ববিদ্যালয়ে তথাকথিত জঙ্গি ও সন্ত্রাসী হয়ে তারা ইসলামকে কলঙ্কিত করার জন্য নিরপরাধ মানুষ হত্যাসহ দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ যে কোন সন্ত্রাস,খুন,গুম ও নৈরাজ্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। একইসাথে সমাবেশে বিতর্কিত শিক্ষানীতি ২০১০ বাতিল করে পাঠ্যপুস্তক থেকে নবী-রাসূল ও সাহাবায়ে কেরাম এর জীবনী সহ বাদ দেওয়া নৈতিকতাপূর্ণ প্রবন্ধ-কবিতা পুণঃ সংযোজনের দাবী জানানো হয়।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer