প্রকাশিত: ২২/০৮/২০১৬ ৮:০৪ এএম

Chakaria-Pic-21-08-2016নিউজ ডেস্ক::

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়র্াডে মেম্বার মোহাম্মদ ইসমাইল। অভিযোগ উঠেছে, মেম্বার হিসেবে শপথ নেয়ার আগে ওয়ার্ডে বিচার আচারে জনগণের কাছে রীতিমত মূর্তিমান আতঙ্ক হিসেবে নিজেকে জাহির করেছেন মেম্বার ইসমাইল। কথায় কথায় বিচারপ্রার্থী লোকজনকে তিনি শারীরিকভাবে মারধর করছেন। সুযোগ বুঝে দুর্বল পরিবারের জায়গা জমি দখলে নেয়ার মহড়া দিচ্ছেন। এসব কারনে অল্প সময়ের মধ্যে তার অত্যাচার ও নির্যাতনে এলাকাবাসী অতিষ্ট।
শনিবার রাতে ইউপি মেম্বার ইসমাইল নতুন করে আরো এক ঘটনার জন্ম দিয়েছেন। আজিজনগরে তার মোবাইলের দোকানে চাকরি করতেন উপজেলার হারবাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আছাব উদ্দিনের ছেলে কিশোর সাহেদ (১৫)। প্রায় চার বছর চাকরি করার পর বেতন বকেয়া রাখার কারণে সাহেদ চাকরি না করে দিয়ে বাড়ি চলে যান। এতে ক্ষিপ্ত হন মেম্বার ইসমাইল।
সাহেদের পরিবার অভিযোগ করেছেন, শুক্রবার রাতে বাড়ি থেকে সাহেদকে দোকানে ডেকে নিয়ে মেম্বার ইসমাইল দোকানের পেছনের ঘরে আটকে রেখে লোহার শিক দিয়ে মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন অংশে জখম হয়েছে। ঘটনার খবর পেয়ে এলাকাবাসী ও স’ানীয় কিছু যুবক মেম্বারের জিম্মিদশা থেকে ওই কিশোরকে উদ্ধার করে বলে জানিয়েছেন তার পরিবার। পরে তাকে চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সাহেদের স্বজনরা জানান, ঘটনাটির ব্যাপারে রোববার সকালে হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিরানুল ইসলামকে জানানো হয়েছে। ইউপি চেয়ারম্যান এ ব্যাপারে আইনী ব্যবস’া নিতে তাদেরকে পরামর্শ দিয়েছেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, একজন জনপ্রতিনিধি হয়ে এভাবে কিশোরকে মারধর করার ঘটনাটি অবশ্যই দণ্ডনীয় অপরাধ। ঘটনার সত্যতা থাকলে আক্রান্ত পরিবার থানায় অভিযোগ করুক। অভিযোগের প্রেক্ষিতে ওই মেম্বারকে গ্রেফতার করা হবে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...