প্রকাশিত: ১৯/০৭/২০১৬ ৯:৪৮ পিএম

coxআতিকুর রহমান মানিক, কক্সবাজার::

কক্সবাজারের জেলা ও দায়রা জজ পদে যোগদান করেছেন মীর শফিকুল আলম । অাইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের নির্দেশে ১৮ জুলাই কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হিসাবে যোগ দেয়ার পর তিনি ১৯ জুলাই আদালতের বিচারিক কার্যক্রম পরিচালনা করেন বলে জানা গেছে। নবাগত জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম এর আগে ঢাকায় জুডিশিয়াল ট্রেনিং ইনষ্টিটিউটের পরিচালক পদে কর্মরত ছিলেন । ১৮ জুলাই তিনি কক্সবাজার বিমান বন্দরে পৌঁছলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা জজ মোহাম্মদ ওসমান গনি ও চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তৌফিক আজিজসহ অন্যান্যরা তাঁকে স্বাগত জানান। উল্লেখ্য, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সাবেক বিচারক মোঃ সাদিকুল ইসলাম তালুকদারকে সরকার গত ২৪ ফেব্রুয়ারী আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করেন। এরপর থেকে পদটি শুন্য থাকায় জেলা জজ আদালতের বিচারিক কার্য্যক্রম বিঘ্নিত হচ্ছিল। উক্ত পদে বিচারক নিয়োগের দাবীতে ইতিপূর্বে সংবাদ সম্মেলন করেছিলেন জেলা আইনজীবি সমিতি নেতৃবৃন্দ।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer