প্রকাশিত: ২৯/০৬/২০১৬ ১০:৪৪ এএম

THE-CM1-348-696x452নিউজ ডেস্ক::

কক্সবাজারের কৃতি সন্তান বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রাক্তন বিচারপতি এবং জাতীয় মানবাধিকার কমিশনের প্রথম চেয়ারম্যান বিচারপতি আমিরুল কবির চৌধুরী বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন। বিচারপতি আমিরুল কবির চৌধুরী তার দীর্ঘ বর্ণাঢ্য কর্মময় জীবনে রাষ্ট্রীয় বিভিন্ন পদে অধিষ্ট হয়ে সুনাম সহকারে দায়িত্ব পালন করেন।
বিচারপতি আমিরুল কবির চৌধুরী ১৯৪০ সালের ২৩ জুন কক্সবাজার জেলার রামু উপজেলার নোনাছড়ি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম গোলাম কবির চৌধুরী এবং মাতার নাম গোলনর বেগম চৌধুরী। বিচারপতি চৌধুরী কক্সবাজার জেলা থেকে আইন পেশা শুরু করেন এবং পরবর্তীতে তিনি হাই কোর্ট এবং সুপ্রীম কোর্টের আপিল বিভাগের আইনজীবী তালিকাভুক্ত হন। বিচারপতি আমিরুল কবির চৌধুরী ১৯৯৬ সালে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারপতি এবং ২০০৪ সালে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। ২০০৭ সালে বিচারপতি চৌধুরী শ্রম ও আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিযুক্ত হন এবং ২০০৮ সালে বাংলাদেশ সরকারের নবগঠিত জাতীয় মানবাধিকার কমিশনের প্রথম চেয়ারম্যান পদে অভিষিক্ত হন।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer