ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০৬/২০২৬ ২:৩৪ পিএম

চট্টগ্রাম বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে পুকুরে ডুবে ফাহিমা তাসলিম সাদিয়া (২২) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

নিহত ফাহিমা তাসলিম সাদিয়া বাহারছড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইলশা গ্রামের সিরাজ কাজীর বাড়ির মৌলানা হাফেজ ফরিদুল আলমের কন্যা। তিনি চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসিন কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, কলেজছাত্রী সাদিয়া পুকুর ঘাটে হোঁচট খেয়ে পা পিছলে পড়ে যায়। ছোট বোন পুকুর ঘাটে এসে বড় বোনকে পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ মমতাজ উদ্দিন। তিনি বলেন, ফজরের নামাজের অজু করতে পুকুর গেলে হোঁচট খেয়ে পা পিছলে পড়ে যায় তাসলিমা।

নিহতের নানা মাওলানা রশিদ আহমদ বলেন, ফজরের নামাজের ওজু করতে গিয়ে পুকুরঘাটে হোঁচট খেয়ে সাদিয়া পানিতে পড়ে যায়। সে সাঁতার জানত না। পানিতে পড়ে ডুবে গিয়ে তার মৃত্যু হয়েছে

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...