প্রকাশিত: ২৬/০৮/২০১৬ ৯:৪১ এএম , আপডেট: ২৬/০৮/২০১৬ ৯:৫৯ এএম

yabaবিডি-প্রতিদিন::

কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ স্থানীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদির ফুফাতো ভাইকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাত সাড়ে দশটার দিকে টেকনাফ পৌর এলাকার চৌধুরীপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটককৃত মোহাম্মদ হোসেন কালু (৩০) চৌধুরীপাড়ার মৃত দুদু মিয়ার ছেলে। তিনি উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আব্দুর রহমান বদির ফুফাতো ভাই বলে জানিয়েছেন স্থানীয়রা।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, বৃহস্পতিবার রাতে চৌধুরীপাড়ায় ইয়াবার একটি চালান লেনদেনের খবরে পুলিশ অভিযান চালায়। এ সময় ইয়াবার চালান নিয়ে সন্দেহজনক এক যুবককে দৌঁড়ে একটি বাড়িতে ঢুকতে দেখে পুলিশ সদস্যরা ঘিরে ফেলেন।

পরে পুলিশ বাড়ির ভেতর থেকে মোহাম্মদ হোসেনকে আটক করে। এ সময় বাড়ির ময়লার স্তুপের ওপর ফেলে রাখা পলিথিনের একটি ব্যাগ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার মূল্য ৩০ লাখ টাকা।

নাম প্রকাশ না করার শর্তে টেকনাফ পৌর এলাকার একাধিক ব্যক্তি নিশ্চিত করেছেন, ইয়াবাসহ আটক মোহাম্মদ হোসেন কালু সংসদ সদস্য আব্দুর রহমান বদির আপন ফুফাতো ভাই। তিনি এমপি বদির ফুফু হোসেন বানুর ছেলে। কালু গত বছরের মার্চ মাসের মাঝামাঝি সময়ে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার জালিয়াপাড়ায় র‌্যাবের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঘটনায় দায়েরকৃত মামলার পলাতক আসামি।

আটককৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে বলে জানান ওসি মজিদ।

সুত্র বিডি-প্রতিদিন– : http://www.bd-pratidin.com/country/2016/08/26/165774

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...